সোনামণির জন্য সাপ্তাহিক চিঠি

আপনার আদরের সোনামণির বেড়ে ওঠার প্রতিটি সপ্তাহে, ভালোবাসার স্পর্শে লেখা একটি চিঠি।

প্রথম হাসি থেকে প্রথম পা, ছোট্ট ছোট্ট শেখা থেকে বড় হয়ে ওঠার গল্প; আপনার সোনামণির বয়স অনুযায়ী যত্ন, খেলা, খাবার, ঘুম ও নিরাপত্তার দরকারি কথা পৌঁছে যাবে আপনার ইমেইলে।

সাধারণ কোনো ইমেইল নয়। এটি আপনার সোনামণির জন্য অফুরন্ত থেকে সযত্নে লেখা একটি সাপ্তাহিক চিঠি।

বাবুর জন্য চিঠি পেতে চাই

সম্পূর্ণ বিনামূল্যে · জন্ম থেকে ৫ বছর পর্যন্ত

প্রতিটি চিঠিতে যা যা থাকবে

  • বাবুর বয়সের সঙ্গে মিলিয়ে বেড়ে ওঠার ছোট্ট ছোট্ট মেসেজ
  • ঘরেই করা যায় এমন সহজ ও নিরাপদ খেলা
  • যত্ন, ঘুম, খাবার বা নিরাপত্তা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ও দরকারি কথা
  • চিঠির বিষয় নিয়ে অফুরন্ত-র একটি বিস্তারিত লেখার ব্লগ; প্রতিটি চিঠির জন্য আলাদা এবং একদম নতুন লেখা
  • প্রতিটি লেখায় প্রয়োজন অনুযায়ী নির্ভরযোগ্য তথ্যসূত্র

জন্ম থেকে ৫ বছরের কম বয়সী বাবুর মা-বাবা ও অভিভাবকদের জন্য। ৫ম জন্মদিনে চিঠি যাওয়া বন্ধ হয়ে যাবে। চিঠিগুলো সাধারণ শিক্ষামূলক তথ্য; চিকিৎসা পরামর্শ, রোগনির্ণয় বা বিকাশের কোনো নিশ্চয়তা নয়।

চিঠিগুলো যেমন হবে

জন্মের ৬ষ্ঠ সপ্তাহের একটি আসল চিঠি, যেমনটা আপনার ইমেইলে পৌঁছাবে। বাবুর নাম দিলে চিঠিতে সেই নাম থাকবে; না দিলে আমরা আপনার আদরের সোনামণিকে “বাবু” নামেই লিখব।

Afurontoনমুনা
প্রেরক
Afuronto · বাবুর সাপ্তাহিক চিঠি
বিষয়
আজ বাবু একটু বেশি কাঁদছে? আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ
কান্নার আড়ালেও থাকে ছোট্ট আকুতি

প্রিয় মা-বাবা,

এখন থেকে রাইয়ান যদি একটু বেশি কাঁদে আর কিছুতেই থামতে না চায়, এই চিঠিটা সেই সময়ের জন্য। এক থেকে তিন মাসের মধ্যে অনেক বাবুর কান্না বাড়ে, বিশেষ করে সন্ধ্যার দিকে।

কান্নাই এখন বাবুর ভাষা; ক্ষুধা, ভেজা ডায়াপার, ঘুম, গরম বা ঠান্ডা লাগা, কিংবা শুধু কোলে থাকতে চাওয়া। সব কারণ মিলিয়ে দেখার পরও কখনো কখনো সে কাঁদতে থাকে, আর এতে আপনার কোনো ভুল নেই। তবে বাবু দুধ খেতে না পারলে, শ্বাস নিতে কষ্ট হলে, খুব নিস্তেজ লাগলে বা জ্বর থাকলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

আজকের ছোট্ট সময়

কান্না শুরু হলে প্রথমে ক্ষুধা লেগেছে কিনা, ডায়াপার চেইঞ্জ করতে হবে কিনা আর ঘরের টেম্পারেচার (গরম-ঠান্ডা) দেখুন। তারপর কোলে নিয়ে আলো কমিয়ে ধীরে ধীরে দোল দিন, কানের কাছে নরম "শ-শ" শব্দ করুন। একসঙ্গে সবগুলো না করে একটি পদ্ধতি কয়েক মিনিট ধরে করুন।

যত্ন ও নিরাপত্তা

বাবুকে কখনোই ঝাঁকাবেন না। আপনার নিজের খুব অস্থির লাগলে বাবুকে নিরাপদ বিছানায় চিত করে শুইয়ে কয়েক মিনিট অন্য ঘরে গিয়ে শ্বাস নিন বা কাউকে ডাকুন। তিন মাসের কম বয়সে ৩৮°C বা বেশি জ্বর হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

মা-বাবার জন্য একটি কথা

কারো সাহায্য চাওয়া মানেই দুর্বলতা নয়। কেউ কিছুক্ষণ বাবুকে কোলে নিলে আপনিও একটু বিশ্রাম নিন।

আরও বিস্তারিত পড়ুন: ১–৩ মাসে বাবু বেশি কাঁদলে কী করবেন

অফুরন্ত থেকে আপনার সোনামণির জন্য সযত্নে লেখা সাপ্তাহিক চিঠি

আপনার তথ্য আমরা নিরাপদ রাখি যেভাবে

  • আপনার তথ্য ব্যবহার হয় শুধু সঠিক চিঠিটি পাঠানোর জন্য; বিক্রি বা অন্য কাউকে দেওয়া হবে না।
  • প্রতিটি চিঠির নিচের সেটিংস থেকে চিঠি বন্ধ রাখা, বাবুর তথ্য বদলানো, নিজের তথ্য ডাউনলোড বা সব তথ্য মুছে ফেলা যায়।

বিস্তারিত: প্রাইভেসি নীতি

প্রশ্ন ও উত্তর

এটা কি সত্যিই বিনামূল্যে?

হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে। কোনো কিছু কেনার শর্ত নেই।

প্রথম চিঠি কখন পাব?

সাইনআপের সঙ্গে সঙ্গে একটি স্বাগত মেইল আপনার ইমেইলে যাবে। আর এক ঘণ্টার মধ্যে বাবুর বয়সের প্রথম চিঠিটি আলাদা মেইল করে পাঠানো হবে। এরপর প্রতি সপ্তাহে একই বারে নতুন চিঠি আসবে।

ইনবক্সে চিঠি না পেলে কী করব?

Spam (Junk) আর Promotions ফোল্ডার দেখুন। সেখানে পেলে মেইলটি খুলে “Report not spam” (বা “Not spam”) চাপুন। প্রথম এক-দুটি চিঠির উত্তরে যেকোনো একটি শব্দ লিখে পাঠালে পরের চিঠিগুলো ইনবক্সেই আসবে।

জন্মতারিখ কেন লাগে?

বাবুর জন্মতারিখটি শুধু সঠিক বয়সের চিঠি পাঠানো এবং ৫ম জন্মদিনে চিঠি বন্ধ করার জন্য ব্যবহার করা হয়। শুধু মাস/বছর দিয়ে এটি নির্ভুলভাবে করা যায় না। জন্মতারিখ কোথাও প্রকাশ বা বিজ্ঞাপনে ব্যবহার করা হয় না।

একাধিক বাবু থাকলে?

সপ্তাহে একটি মেইলেই প্রত্যেক বাবুর (সর্বোচ্চ ৩ জন) বয়সের জন্য আলাদা অংশ থাকবে। কোনো বাবুর ৫ম জন্মদিন পার হলে শুধু তার অংশ বন্ধ হবে, অন্যদের চিঠি চলতে থাকবে। পরে আরেক বাবুর তথ্য সেটিংস থেকেও যোগ করা যাবে।

এটা কি চিকিৎসা পরামর্শ?

না। এটি সাধারণ শিক্ষামূলক তথ্য। বাবুর স্বাস্থ্য বা বিকাশ নিয়ে দুশ্চিন্তা থাকলে শিশু চিকিৎসকের পরামর্শ নিন।

চিঠি বন্ধ করতে চাইলে?

প্রতিটি চিঠির নিচে এক ক্লিকে বন্ধ করার লিংক থাকবে। সেটিংস থেকে কিছুদিনের জন্য বন্ধ রাখা, আবার চালু করা, তথ্য বদলানো বা সব তথ্য মুছে ফেলাও যাবে।

আমার তথ্য কীভাবে রাখা হয়?

শুধু এই সার্ভিস চালানোর জন্য। বিক্রি বা অন্য কাউকে দেওয়া হয় না। বিস্তারিত প্রাইভেসি নীতিতে।